🎉 নতুন ব্যাচ, নতুন ডিসকাউন্ট অফার চলবে -

Days
Hours
Minutes
Seconds
ব্লগBCS PreparationBCS Results৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ | উত্তীর্ণ ২১,৩৯৭ জন

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ | উত্তীর্ণ ২১,৩৯৭ জন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ফটকের ছবি এবং উপরে লিখা ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০২৪

প্রিয় চাকরির প্রত্যাশীগণ ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পুন:ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল টি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পুনঃফলাফল অনুযায়ী সর্বমোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এর আগে গত ১৮নভেম্বর ২০২৪ তারিখে প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন অভিযোগের কারনে বৈষম্য দূর করতে ৪৬তম বিসিএস এর পুনঃফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বিজ্ঞপ্তির ৪ নম্বর অনুচ্ছেদে বর্ণিত একটি সিদ্ধান্তে জানানো হয় ৪৬তম বিসিএস পরীক্ষায় পূর্বে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থীকে বহাল রেখে সাথে সমান সংখ্যক পরীক্ষার্থীকে উত্তীর্ণ করে পুনঃফলাফল প্রকাশ করা হবে। যার প্রেক্ষিতে আজ এই ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন ফলাফলটি প্রকাশ করা হয়েছে। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় নতুন করে উত্তীর্ণ সকলকে অভিনন্দন। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রকাশিত এই ফলাফল অনুযায়ী পূর্বে উত্তীর্ণ প্রার্থীদের সাথে আরও ১০ হাজার ৭১৪ জন প্রার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছেন।

এক নজরে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পুনঃফলাফল দেখে নিন

01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
33
32
31
30
29
28
27
26
25
24
23
22

উল্লেখ্য যে পূর্বে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১৩ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল পিএসসি। এর আগে ৪৫তম বিসিএস এর ফলাফল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১৭ দিনের মধ্যে প্রকাশ করেছিল সংস্থাটি। তবে একই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পুনরায় ফলাফল প্রকাশের এই ঘটনাটি সচরাচর দেখা যায় না।

এর আগে গত ৩০ নভেম্বর ২০২৩ তারিখে ৪৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। উক্ত পরীক্ষায় আবেদন করেছিলেন সর্বমোট ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী। যার মধ্য উপস্থিতির হার ছিল ৭৫ শতাংশ। অর্থাৎ ২ লাখ ৫৪ হাজার ৪২৫ জন পরিক্ষার্থী ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবং প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন নি ৮৩ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার পরপরই Live MCQ অ্যাাপে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মূল প্রশ্নের উপর লাইভ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আমাদের অ্যাাপে বিগত সালের বিসিএস পরীক্ষাগুলোর প্রশ্নের উপর অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলো থেকে প্রাপ্ত ডাটার সাথে বিশ্লেষণ করে আমরা ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কাট মার্ক এর একটি ধারনা প্রকাশ করি। অথেনটিক রেফারেন্স ও ব্যাখ্য সহ ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF দেখুন।

এর পূর্বে গত ৯ মার্চ ২০২৪ তারিখে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একই দিনে ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় এই তারিখ পিছিয়ে ২৬ এপ্রিল ২০২৪ তারিখে নির্ধারন হয়। পরিবর্তিত এই নতুন তারিখে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৬তম বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি ক্যাডার প্রদান করা হবে। যার মধ্যে সহকারী সার্জন হিসাবে ১,৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ প্রদান করা হবে।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।