প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF | Primary Teacher Exam Syllabus PDF

প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। এখানে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টনে দেখতে পারবেন এবং সিলেবাসের PDF ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির একদম শুরুতেই প্রাথমিকের নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ সিলেবাস ও মানবন্টন PDF-এর সঙ্গে আরও কিছু দিকনির্দেশনা নিয়ে থাকছে আজকের আয়োজন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) প্রণীত নতুন সিলেবাস অনুযায়ী, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত (MCQ) পরীক্ষায় ৯০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর বরাদ্দ থাকবে। লিখিত পরীক্ষার ৯০ নম্বর ৪টি বিষয়ভিত্তিক অংশে বিভক্ত থাকে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবণ্টন
লিখিত পরীক্ষা (মোট ৯০ নম্বর)
- বাংলা: ২৫ নম্বর
- ইংরেজি: ২৫ নম্বর
- গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ নম্বর
- সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি): ২০ নম্বর
মৌখিক পরীক্ষা: ১০ নম্বর
সর্বমোট: ১০০ নম্বর
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন
- লিখিত পরীক্ষার সময়: ৯০ মিনিট
- উভয় পরীক্ষার জন্য সর্বনিম্ন পাস নম্বর ৫০%
- নেগেটিভ মার্কিং .৫০ নম্বর (অবশ্য সাম্প্রতিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় .২৫ ধরা হয়েছে)
নতুন বিধিমালার গুরুত্বপূর্ণ পরিবর্তন
নতুন বিধিমালা অনুযায়ী, মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ।
কোটা বিষয়ক যেসব পরিবর্তন এসেছে:
সরাসরি নিয়োগযোগ্য ৯৩% পদ মেধাভিত্তিক প্রার্থীদের দ্বারা, যারমধ্যে ২০% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা এবং ৮০% পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে;
এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য ৫% পদ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের মধ্য হইতে মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে;
ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা থাকবে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস PDF ডাউনলোড করুন : Download Primary Teacher Exam Syllabus PDF

নিচের ডাউনলোড বাটন থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসের PDF ডাউনলোড করুন।
বাংলা অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন:
প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের বাংলা অংশে ২৫ নম্বরের বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন থাকবে। বাংলা অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন আলোচনা করা হল।
| বিষয় | টপিক |
| বাংলা ব্যাকরণ | ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, বর্ণ, ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার, শব্দ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, কারক-বিভক্তি, সমাস, পদ প্রকরণ, কাল, উপসর্গ, অনুসর্গ, বাক্য প্রকরণ, বানান ও বাক্য শুদ্ধিকরণ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ এবং বাগধারা ও বাগবিধি, প্রবাদ প্রবচন |
| বাংলা সাহিত্য | প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকর্ম, আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম (বিশেষত – রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, পঞ্চপান্ডব, জসীমউদ্দীন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সমসাময়িক গুরুত্বপূর্ণ লেখক প্রমুখ), সাহিত্য বিষয়ক পত্রিকা ও সাময়িকী, ছদ্মনাম ও উপাধি, মুক্তিযুদ্ধ ও ভাষা-আন্দোলন বিষয়ক সাহিত্য |
ইংরেজি বিষয়ের সিলেবাস ও মানবন্টন
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ইংরেজি অংশের ২৫ নম্বরের English Grammar ও English Literature বিষয়ক প্রশ্ন থাকবে। ইংরেজি অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবণ্টন আলোচনা করা হল–
| বিষয় | টপিক |
| Grammar | Parts of speech Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction and Interjection; Number; Article; Fill in the Blanks and Appropriate Preposition; Right form of Verb; Tense; Degree; Sentence; Voice; Narration; Error Detection & Correction; Vocabulary (Spelling; Meaning, Identification of Parts of Speech, Synonyms; Antonyms); Phrase; Idioms, Translation; Terminology, Transformation of sentences; One Word Substitution; Proverbs |
| Literature | Literary Periods, Main Writers of the Renaissance, Neoclassical, Romantic, Victorian, and Modern Periods, Important Literary Terms |
‘গণিত ও দৈনন্দিন বিজ্ঞান’ বিষয়ের সিলেবাস ও মানবন্টন
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের গণিত অংশের ২০ নম্বরের মধ্যে পাটিগণিতে (১০-১১ নম্বর), বীজগণিতে (৩-৪ নম্বর), এবং জ্যামিতিতে (৫-৬ নম্বর) থাকে। গণিত অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন নিম্নে আলোচনা করা হল –
| বিষয় | টপিক |
| পাটিগণিত (১০-১১ নম্বর) | বাস্তব সংখ্যা (গড়, ভগ্নাংশ, দশমিক ইত্যাদি) সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়), ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি, সময়-দূরত্ব-গতিবেগ, অনুপাত ও সমানুপাত, ধারা, বয়স সংক্রান্ত ইত্যাদি |
| বীজগণিত (৩-৪ নম্বর) | উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, ল.সা.গু ও গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বীজগাণিতিক রাশিমালার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, সরল সমীকরণ, সরল সহ-সমীকরণ ও অসমতা |
| জ্যামিতি(৫-৬ নম্বর) | পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। |
| দৈনন্দিন বিজ্ঞান | সাধারণ বিজ্ঞান সৌরজগৎ ও পৃথিবীর ইতিহাস, পরিবেশ বিজ্ঞান ( বায়ুমন্ডল, ভূমিকম্প, সুনামি ইত্যাদি), নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তি, শক্তির রূপান্তর, খাদ্য ও পুষ্টি, বিভিন্ন পরিমাপক যন্ত্র ও তার আবিষ্কারক, আলো, ভাইরাস ও ব্যাকটেরিয়া, রসায়ন (অণু ও পরমাণু, রাসায়নিক উপাদান, মৌলিক পদার্থ ইত্যাদি), কোষ, রক্ত ও রক্ত সংবহন তন্ত্র, হরমোন, আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স ও দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিবিধকম্পিউটার কম্পিউটারের ইতিহাস(কম্পিউটার ও আধুনিক কম্পিউটারের জনক, কোন কম্পিউটার কত সালে আবিষ্কার হয়), কম্পিউটার অঙ্গ-সংগঠন, ইনপুট ও আউটপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, OCR, MICR, কম্পিউটার ডেটাবেজ ও প্রসেসর, কম্পিউটার নেটওয়ার্কিং (ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম), কম্পিউটার মেমরি, নিরাপত্তা ও ফায়ারওয়াল, Abbreviation, বিবিধ |
সাধারণ জ্ঞান অংশের বিষয়ভিত্তিক সিলেবাস ও মানবন্টন
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সাধারণ জ্ঞান অংশের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীতে মোট ২০ নম্বর থাকে।
| বিষয় | টপিক |
| বাংলাদেশ বিষয়াবলী | বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, নদ-নদী, জলবায়ু, পরিবেশ, সভ্যতা সংস্কৃতি, জনপদ, ঐতিহ্য ও বিভিন্ন স্থাপনা, ইতিহাস (প্রাচীন থেকে ১৯৪৭ সাল), ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সামাজিক ও অন্যান্য সমস্যা, জনমিতিক পরিচয় ও জনসংখ্যা, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, জাতীয় দিবস, খেলাধুলা, জাতীয় অর্জন, পুরস্কার ও সাম্প্রতিক বিষয়াবলি। |
| আন্তর্জাতিক বিষয়াবলী | বিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা, আনুষাঙ্গিক তথ্য), উপনাম, সাগর-মহাসাগর, নদ-নদী, সীমারেখা, প্রণালী, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশগত ইস্যু ও সংস্থা, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, নিরাপত্তা বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি; পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, MDG ও SDG, আন্তর্জাতিক রাজনীতি, খেলাধুলা ও আনুষঙ্গিক সাম্প্রতিক বিষয়াবলি। |




১১-২০তম গ্রেডের চাকরির সিলেবাস সিলেবাস আছে কি?
এটা সম্পূর্ণ নিয়োগদাতা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। প্রিলি বা লিখিত যেকোনো প্যাটার্নেই হতে পারে। সাধারণত ৭০ বা ৮০ মার্কসের পরীক্ষা হয়। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। বাজারে প্রচলিত ১১তম থেকে ২০তম গ্রেডের যেকোনো একটি গাইড বই কিনে প্রশ্ন প্যাটার্ন দেখুন।
Primary er written xm mcq type hoy?
জি।
নৈব্যক্তিক এরপর কি লিখিত হবে না মৌখিক
লিখিত (MCQ) পরীক্ষার পর সরাসরি ভাইভা অনুষ্ঠিত হবে।
খুব ভালো।
ধন্যবাদ।
২০২৪ সালে তো ৭৫ মার্কের হইছে?
জি, ৭৫ মার্কের হয়েছিল।
আপনাদের কোনো কোর্স প্রাইমারি টিচার্স এর জন্য আছে কি?
জি, আছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য আমাদের দুটি প্যাকেজ রয়েছে।
বিস্তারিত জানতে কাইন্ডলি পেইজে মেসেজ করুন- https://m.me/livemcq
অথবা, কল করুন:
📱 01701-377322
আপনাদের এই টপিকগুলো পড়লে কি আমি কি প্রাইমারিতে চাকরি পাব
আমাদের অ্যাপ থেকে আপনি প্রস্তুতি নিতে পারবেন। চাকরি পাবেন কি না, সেটি নির্ভর করছে আপনার উপর এবং আপনি কতটা ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন তার উপর।
Circular ki desay?
সার্কুলার প্রকাশিত হয় নি ভাইয়া। প্রকাশিত হলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব।
প্রাইমারি শিক্ষা অধিদপ্তর থেকে কি কোনো সিলেবাস প্রকাশ হয় না? এখনতো আবার রিটেন পরীক্ষা হয় ৭৫ নম্বরে।
DPE হতে ৭৫ মার্কের সিলেবাস এখনো দেয়া হয়নি।
প্রধান শিক্ষক নিয়োগ এর সিলেবাস এবং মানবন্টনও কি এমনই?
সর্বশেষ বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের মান-বন্টন একই রকম রাখা হয়েছে। নতুন করে কোন সিলেবাস এখনো প্রকাশিত হয়নি।
90 marks er na tahle eikhane 80 marks er syllabus kno
গেজেটে ৯০ নম্বরের মান বণ্টন তুলে ধরা হয়েছে। যেখানে বাংলা ২৫, ইংরেজি ২৫, বিজ্ঞান ও গণিত মিলে ২০, জিকে ২০ নম্বর। কিন্তু, সিলেবাস পূর্বেরটাই রাখা হয়েছে। নতুন কোনো সিলেবাস দেওয়া হয় নি। ধন্যবাদ।
Written exam hobe ebar? Mcq type written? seta kmn? Option thakbe na 4ta? Just question thkbe amdr ans likhte hobe? naki option thakbe 4ta.
MCQ Type লিখিত পরীক্ষা নেয়া হবে। তবে, অপশন থাকবে কিনা এই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আলাদা করে আর কোন লিখিত পরীক্ষা নেয়া হবে না, এরপর সরাসরি ভাইভা হবে।
কোনো নেগেটিভ মার্ক আছে?
জি, প্রতিটি ভুল উত্তরের জন্য .৫০ মার্ক কাটা যাবে।
Syllabus konta
সর্বশেষ গেজেট অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নতুন কোন সিলেবাস প্রকাশিত হয়নি। আপনি আমাদের রুটিনটি ফলো করে প্রস্তুতি নিতে পারেন। বিগত সালের সিলেবাস ও প্রশ্ন এনালাইসিস করে গুরুত্বপূর্ণ সকল টপিকের সমন্বয়ে রুটিনটি সাজানো হয়েছে। এই রুটিনের মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ্।