🎉 নতুন ব্যাচ, নতুন ডিসকাউন্ট অফার চলবে -

Days
Hours
Minutes
Seconds
ব্লগBCS PreparationJob Circulars২৪টি শুন্যপদে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

২৪টি শুন্যপদে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DTCA Job Circular 2026 প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুসারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত মোট ৯টি ক্যাটাগরিতে মোট ২৪টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২৬-০৪-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, চাকরির ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি দেখেতে পারেন।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – DTCA Job Circular

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DTCA Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA)
আবেদন শুরুর তারিখ০৫-০৪-২০২৬ ইং (বেলা ১২:০০ টা)
আবেদনের শেষ তারিখ২৬-০৪-২০২৬ ইং (বিকেল ০৪:০০ টা)
চাকরির ধরনসরকারি
পদ ক্যাটাগরি৯টি
মোট শূন্যপদ২৪টি
বয়সসীমা১৮–৩২ বছর
আবেদন পদ্ধতিঅনলাইন

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

১। পদের নামঃ ব্যক্তিগত সহকারী 
পদ সংখ্যাঃ ০৪টি 
বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা 
গ্রেডঃ ১৩তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি নিম্নরূপ — বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ।

২। পদের নামঃ কম্পিউটার অপারেটর 
পদ সংখ্যাঃ ০৭টি 
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেডঃ ১৪তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

৩। পদের নামঃ স্টোর কিপার 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ৯,৭০০–২৩,৪৯০ টাকা 
গ্রেডঃ ১৫তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা।

৪। পদের নামঃ আকাউন্টস ক্লার্ক 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেডঃ ১৬তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি।

৫। পদের নামঃ সহকারী স্টোর কিপার 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেডঃ ১৬তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি — বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।

৬। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পদ সংখ্যাঃ ০৪টি 
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেডঃ ১৬তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি — বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।

৭। পদের নামঃ সার্ভেয়ার 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেডঃ ১৬তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-সার্ভে কোর্স সার্টিফিকেটধারী এবং জিআইএস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।

৮। পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেডঃ ১৬তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

৯। পদের নামঃ ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর) 
পদ সংখ্যাঃ ০৩টি 
বেতনঃ ৯,০০০–২১,৮০০ টাকা 
গ্রেডঃ ১৭তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন ১৮ (আঠার) মাসের ড্রাফটম্যানশিপ কোর্স উত্তীর্ণ ও অটোক্যাড প্রশিক্ষণপ্রাপ্ত।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DTCA Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। প্রার্থীর বয়সসীমা ১ এপ্রিল, ২০২৬ তারিখে অবশ্যই ১৮–৩২ বছরের মধ্যে থাকতে হবে। 

২। অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা ৫ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ১০টা থেকে ২৬ এপ্রিল ২০২৬ইং বিকেল ৪টা পর্যন্ত। 

৩। আবেদন ফি ক্রমিক ১-৮ নং পদের জন্য মোট ১১২ টাকা এবং ক্রমিক ৯ নং পদের জন্য মোট ৫৬ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি মোট ৫৬ টাকা।

৪। আবেদনপত্র Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DTCA Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নীচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

উপসংহার

আশা করি, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল শুণ্যপদ, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।