প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রিয় চাকরিপ্রার্থীগণ, প্রাথমিকে ১ম ও ২য় ধাপের সহকারী শিক্ষক উভয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি, ২০২৬ তারিখে। আজ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম ও ২য় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীরা আবেদনের সময় যে মুঠোফোন নম্বর দিয়েছিলেন সেই নম্বরে টেলিটক নম্বর (০১৫৫২-১৪৬০৫৬) থেকে প্রবেশপত্র ডাউওলোডের ক্ষুদেবার্তা পাঠানো হবে।

প্রার্থীরা https://admit.dpe.gov.bd/ ওয়েবসাইট থেকে Username এবং Password দিয়ে অথবা, এসএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙ্গিন প্রিন্টার কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। প্রবেশপত্রেই পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাবে।উল্লেখ্য যে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের নিজ জেলাগুলোতে আহামী ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা পড়ুন এই ব্লগ পোস্ট থেকে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিস্তারিত গাইডলাইন পেতে এই ব্লগটি পড়ুন।
ঘরে বসে নতুন উদ্যমে পড়াশোনা ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ১ম ও ২য় ধাপের প্রস্তুতি নিন দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ অ্যাপে!
সকলের জন্য শুভকামনা।



