বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BIWTA Job Circular 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BIWTA Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ মোট ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৪টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আগামী ২৩-০৪-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – BIWTA Job Circular
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BIWTA Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হল।
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ |
| আবেদনের শেষ তারিখ | ২৪-০৪-২০২৬ ইং |
| আবেদন শুরুর তারিখ | ১২-০৩-২০২৬ ইং |
| চাকরির ধরণ | সরকারি |
| পদ ক্যাটাগরি | ১৩ টি |
| জনবল সংখ্যা | ৫৪ টি |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত
১। পদের নামঃ সহকারী পরিচালক (হিসাব), সহকারী পরিচালক (অর্থ) এবং সহকারী পরিচালক (নিরীক্ষা)
পদ সংখ্যাঃ ৭টি
বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
গ্রেডঃ ৯ম
বয়সঃ ২১-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি বা বাণিজ্য বিভাগে ৪(চার) বছর মেয়াদী অনার্স দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
২। পদের নামঃ প্রধান প্রশিক্ষক (ইঞ্জিন)
পদ সংখ্যাঃ ০১
বেতনঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেডঃ ৯ম
বয়সঃ ২৭ থেকে ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ এফজি-ক্লাস-২ ইঞ্জিন সনদধারী অথবা এফজি-ক্লাস-৩ ইঞ্জিন সনদধারীসহ সংশ্লিষ্ট কর্মে ১০(দশ) বছরের চাকরির অভিজ্ঞতা
৩। পদের নামঃ ঊর্ধ্বতন প্রশিক্ষক
পদ সংখ্যাঃ ০১
বেতনঃ ১৬,০০-৩৮,৬৪০ টাকা
গ্রেডঃ ১০তম
বয়সঃ ২১ থেকে ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) সার্টিফিকেট এবং ক্লাস-৩ ইঞ্জিন (এফজি) সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ ক্লাস-৪ ইঞ্জিন (এফজি) সনদ এবং সংশ্লিষ্ট কর্মে ১০ (দশ) বছরের চাকরির অভিজ্ঞতা।
৪। পদের নামঃ সহকারী হিশাব রক্ষণ কর্মকর্তা সহকারী, অর্থ কর্মকর্তা সহকারী, সহকারী নিরীক্ষা কর্মকর্তা
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেডঃ ১১তম
বয়সঃ ২১ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
৫। পদের নামঃ সহকারী ও কোষ্যাধ্যাক্ষ
পদ সংখ্যাঃ ০২
বেতনঃ ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেডঃ ১১তম
বয়সঃ ১১তম
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্যে স্নাতক ডিগ্রি।
৬। পদের নামঃ প্রশিক্ষক (ড্রেজার)
পদ সংখ্যাঃ ০১
বেতনঃ ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেডঃ ১১তম
বয়সঃ ২১-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ১ম শ্রেণি ইনল্যান্ড মাস্টার সনদ/ড্রাইভার সনদ এবং লিভারম্যান হিসেবে ন্যূনপক্ষে ৮ (আট) বৎসরের চাকরির অভিজ্ঞতা।
৭। পদের নামঃ প্রশিক্ষক (ডেক)
পদ সংখ্যাঃ ০১
বেতনঃ ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেডঃ ১১তম
বয়সঃ ২১ থেকে ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) অথবা Higher Education Test (H.E.T) সনদপ্রাপ্তসহ বাংলাদেশ নৌ-বাহিনীর সী-ম্যান শাখায় ১০ (দশ) বৎসরের চাকরি, যার মধ্যে লিডিং সী-ম্যান শিক্ষানবিস থাকাকালীন সময়ে ২য় শ্রেণির ইনল্যান্ড মাষ্টার সার্টিফিকেট অর্জনসহ উক্ত পদে ৩ (তিন) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস. সি) পরীক্ষায় উত্তীর্ণসহ ২য় শ্রেণির ইনল্যান্ড মাষ্টার সনদপ্রাপ্ত।
৮। পদের নামঃ প্রশিক্ষক ( ইঞ্জিন )
পদ সংখ্যাঃ ০১
বেতনঃ ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেডঃ ১১তম
বয়সঃ ২১ থেকে ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস-৪ ইঞ্জিন (এফজি) সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ ক্লাস-৫ ইঞ্জিন (এফজি) সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫(পাঁচ) বছরের চাকরির অভিজ্ঞতা। অথবা উচ্চ মাধ্যমিক পাশসহ আইএমই পদে। বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় আইএমই/এলএমই পদে ন্যূনতম ১৫ (পনের) বছরের চাকরির অভিজ্ঞতা।
৯। পদের নামঃ প্রশিক্ষক (ইলেকট্রিক)
পদ সংখ্যাঃ ০১
বেতনঃ ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেডঃ ১১তম
বয়সঃ ২৫ থেকে ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত ইনস্টিটিউট হতে তড়িৎ বিদ্যায় ৪(চার) বছর মেয়াদী ডিপ্লোমা সনদ। তবে, সংশ্লিষ্ট অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
১০। পদের নামঃ মাস্টার পাইলট
পদ সংখ্যাঃ ১৫
বেতনঃ ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেডঃ ১১তম
বয়সঃ ১৮ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ পেশায় কর্ণফুলী এন্ডোর্সমেন্টসহ ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সী সনদপত্র। সরাসরি নিয়োগকৃত প্রার্থীগণের শিক্ষানবিসকাল ১ বছর হবে। যার সফল সমাপ্তিতে চাকরিতে আত্নীকরণ করা হবে।
১১। পদের নামঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ০১
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬তম
বয়সঃ ১৮ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেটসহ কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে ইংরেজীতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে।
১২। পদের নামঃ ডেমোনেস্ট্রেটর (ওয়ার্কশপ)
পদ সংখ্যাঃ ০১
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬তম
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ ডিইপিটিসি হতে ১(এক) বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদধারী, এইচ.এস.সি. পাশসহ ১ম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে।
অথবা বিআইএমটি হতে মেরিন ইঞ্জিন ডিপ্লোমা এবং চাকরিকালীন সময়ে ২য় শ্রেণির ইনল্যান্ড সনদ লাভকরতে হবে।
অথবা এইচ.এস.সি. পাশসহ বাংলাদেশ নৌ-বাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এলএমই পদে কমপক্ষে ১০ (দশ) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
১৩। পদের নামঃ নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ
পদ সংখ্যাঃ ২০টি
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬তম
বয়সঃ ১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক (বাণিজ্য) পাসসহ টাইপিংয়ে জ্ঞান।
আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BIWTA Job Circular 2026 এর অন্তভুর্ক্ত শূন্যপদসমুহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই মানতে হবে।
১। আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময় ১২-০৩-২০২৬ ইং তারিখ সকাল ১০ টা থেকে ২৩-০৪-২০২৬ ইং তারিখ বিকেল ৫ টা পর্যন্ত।
২। ১ থেকে ৩ নং পদের জন্য আবেদন ফি মোট ২২৩ টা, ৪ নং থেক ১০ নং পদের জন্য ১৬৮ টাকা এবং ১১ নং থেকে ১৩ নং পদের জন্য আবেদন ফি ১১২ টাকা জমা দিতে হবে।
৩। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যেই আবেদন ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য আবেদন ফি জমা না দেওয়া অব্দি আবেদন কোন অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BIWTA Job Circular 2026 এর চলমানে শুন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নীচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।



